ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কঙ্গোয় ভয়াবহ ইবোলা পরিস্থিতি Logo সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব Logo প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান Logo বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম Logo ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ Logo পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে Logo জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে জোর Logo মুন্সীগঞ্জে হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনদের ছোটাছুটি Logo ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে জানা গেছে।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম-সদস্যসচিব ডা. মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোতালেব শিকদারকে (৩৭) দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লীমঙ্গল স্কুল এলাকায়।

ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

কঙ্গোয় ভয়াবহ ইবোলা পরিস্থিতি

এবার খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

আপডেট সময় ০১:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫