বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

দাবি না মানায় সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

শহীদ শরিফ ওসমান হাদীর জানাজায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও বাস্তবায়ন না হওয়ায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনটি আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) শহীদ হাদি চত্বরে (শাহবাগ) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ইনকিলাব মঞ্চ তথ্যটি নিশ্চিত হয়েছে।

ইনকিলাব মঞ্চের অভিযোগ, দাবি ঘোষণার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেননি। একই সঙ্গে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে ‘হাসিনার চর’দের গ্রেফতারের দাবি উপেক্ষিত রয়ে গেছে।

সংগঠনটির আরও দাবি, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

এই প্রেক্ষাপটে আগামী দিনের কর্মসূচি ও দাবিসমূহ স্পষ্ট করতে ইনকিলাব মঞ্চ সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, শহীদ শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারকালে গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের সর্ববৃহৎ জমাতের মধ্য দিয়ে তার জানাজা সম্পন্ন হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে তাকে সমাধিস্থ করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com