ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনতে রিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফেরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়াএই রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB), বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটকারী বলেন, রিট আবেদনে বিভিন্ন বিষয়ে রুল ও নির্দেশনা জারি চাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার, জড়িতরা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন নিশ্চিতকরণের জন্য এই আবেদন করা হয়েছে।

ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুজন মূল অপরাধী বিদেশে অবস্থান করলে, তাদের বিরুদ্ধে ইন্টারপোলসহ আন্তর্জাতিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না— এই মর্মে বিবাদী গণের বিরুদ্ধে রুল ও আদেশের জন্য প্রার্থনা করেছি।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনতে রিট

আপডেট সময় ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫