ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত Logo রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের Logo ঘন ঘন মাথাব্যথা কি জটিল রোগের ইঙ্গিত? Logo গবেষণার পর গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়ার’ কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা Logo বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কিশোর গ্রেপ্তার Logo আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক Logo মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

টিকিটবিহীন ৬৮১৫ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আদায়

একদিনে ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ছয় হাজার ৮১৫ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট চৌদ্দ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক তথ্যে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৪ হাজার ৬০ জন।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। ওইদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, একই দিন (২০ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০২ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৫৫ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত

টিকিটবিহীন ৬৮১৫ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আদায়

আপডেট সময় ০৬:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫