বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পদ ছেড়ে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

ঝিনাইদহ, প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

পদ ছেড়ে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব বলেন।

আসাদুজ্জামান জানান, আগামী ২৮ ডিসেম্বর পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। ‘আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস মুক্ত শৈলকুপা গড়ার জন্য।’, বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা ধানের শীষে ভোট করব। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে আমি চব্বিশ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করব। আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সঙ্গে থাকব।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফুরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন।

এ সময় আরও ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্যরা।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com