ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী Logo লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী Logo লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ‍্যাটাশে বহিষ্কার Logo বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার

এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ.কে. খন্দকার) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ কে খন্দকারের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনের মতো তিনিও গভীরভাবে সমব্যথী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে এ কে খন্দকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ কে খন্দকার ‘বীর উত্তম’ খেতাব পান এবং ২০১১ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। দেশমাতৃকার মুক্তির জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের কারণে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রতি তার মমত্ববোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তার নিরবচ্ছিন্ন ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ কে খন্দকারের মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল সাড়ে ১০টার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল করিম খন্দকার (এ.কে. খন্দকার)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী

এ কে খন্দকারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

আপডেট সময় ০৪:৪৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫