শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

হল থেকে বেরিয়ে ঢাবির নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় নারী শিক্ষার্থীদের।

এর আগে নারী শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদি-আজাদি আজাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত-বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হাদি।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com