শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

হাদির মৃত্যুর সংবাদে উত্তাল দেশ, নজিরবিহীন বিক্ষোভ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যু সংবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর। দেশজুড়ে চলছে নজিরবিহীন বিক্ষোভ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। এছাড়া, দেশের বিভিন্ন শহরেও বিক্ষোভ শুরু হয়েছে।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর খবরে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার বিক্ষোভকারী শাহবাগে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদি মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com