বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

এবার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুসহ দুই দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন টাঙিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে তারা ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মেডিকেল কলেজের শিক্ষার্থী পৃথিবীরাজ ও নুরনাহার জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব হাসপাতালে কার্যক্রম চালুর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সেইসঙ্গে আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে তারা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভুইয়া জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যথার্থ। হাসপাতাল চালু না থাকায় তাদের হাতে-কলমে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।

এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। একপর্যায়ে সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

গেলো ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com