ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

শাহজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজধানীর শাজাহানপুরের গুলবাগে একটি ভবনে লিফটের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার মোহন মিয়ার ছেলে ছিল। 

নিহতের সহকর্মী মারুফ জানান, আজ দুপুরের দিকে শাজাহানপুরের গুলবাগ এলাকার একটি ভবনে লিফটে ইলেকট্রিকের কাজ করছিলাম আমরা। এ সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন ইব্রাহিম। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, ইব্রাহিম আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

শাহজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট সময় ০৫:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫