রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্যোগ-সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখেছে টিডিপি সদস্যরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) সদস্যরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই উদ্দেশ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ অঞ্চলে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেভাবে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে, একইভাবে নগর এলাকায় টিডিপি সদস্যরাও দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই ভূমিকা আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার-ভিডিপি ডিজি এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

সাজ্জাদ মাহমুদ বলেন, আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে টিডিপি সদস্যরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। গ্রামীণ এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) যেমন সামাজিক নিরাপত্তায় অবদান রাখছে, তেমনি নগর এলাকায় টিডিপি সদস্যরাও দুর্যোগ ও সংকটকালে আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই ভূমিকা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান। তিনি জানান, ‌সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের মোট ৫ হাজার ২৮০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক নুরুল আফসারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com