শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

পেগাসাস লেদারসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

লেদারস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

পাদুকা শিল্পের সাথে জড়িত দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ডগুলোর সাথে সম্পৃক্ত পরিবেশকবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পেগাসাস লেদার লিমিটেডের হেড অব সেলস মো. আব্দুল মালেক, যমুনা গ্রুপের এইচআর ডিরেক্টর মো. আফসার উদ্দিন, পেগাসাস লেদারের জিএম (ফ্যাক্টরি) ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যবসায়িক পরিকল্পনা, বাজার কৌশল এবং নতুন পণ্যের প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রমে মুখরিত ছিল এই সম্মেলন। এতে বাটা, এপেক্স, বে, লোটো, পান্ডার মতো দেশের জনপ্রিয় ব্র্যান্ডের পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

পেগাসাস লেদারস লিমিটেড ৩০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে উচ্চমানের লেদার সামগ্রী উৎপাদন ও বিপণন করে আসছে। এই সম্মেলনের মাধ্যমে পরিবেশকদের সাথে পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com