বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের সঙ্গে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায় সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি ও সেশন ফি-সহ যেকোনো ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত প্রদান করতে পারবেন।

আজ রোববার (২২ জুন) ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানেরর উপস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস ও ব্যাংকের ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। (বিজ্ঞপ্তি)

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com