রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এক ইলিশের দাম ১৩ হাজার!

চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

কিছুদিন ধরে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে খুব কমসংখ্যক ইলিশ ধরা পড়ছে। যার কারণে হতাশ স্থানীয় জেলেরা। তবে ইলিশ সরবরাহ কম থাকলেও জুনের শুরু থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন।

সোমবার (২৩ জুন) চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। যা পাইকারি আড়তে নিলামে তুলে বিক্রি হয়েছে ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী।

ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও দুই কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ইলিশের সরবরাহ একেবারে নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না। যা আছে স্থানীয় নদীর ইলিশ। মাঝেমধ্যে দুয়েকটি বড় আকারের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com