ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ Logo সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

খাদে পড়া তেলবাহী গাড়ির নিচ থেকে রোলার চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া তেলবাহী গাড়ির নিচ থেকে ১০ ঘণ্টা পর হাবিব উল্লাহ (৬০) নামে এক রোলার চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) রাত ১২টায় উপজেলার জামালের দোকান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোলার চালক হাবিব উল্লাহ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাজাড় নতুন বাজার এলাকার বাসিন্দা।

এর আগে রোববার বিকেলে তেলবাহী গাড়ি রোলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে আগুন ধরে যায়। মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তেলবাহী গাড়ির হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এসময় গাড়িচালক পালিয়ে যান। তখন থেকে রোলারচালক নিখোঁজ ছিলেন। পরে রাত ১২টার দিকে দুর্ঘটনা কবলিত তেলের গাড়ি উদ্ধার করলে নিচে রোলার চালকের মরদেহ পাওয়া যায়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রোববার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেনে তেলবাহী একটি গাড়ির সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তেলের গাড়িটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তখন থেকে রোলারচালক নিখোঁজ ছিলেন। ক্রেন না পাওয়ায় প্রায় ১০ ঘণ্টা পর রাত ১২ টায় দুর্ঘটনা কবলিত তেলের গাড়ির উদ্ধার করা হয়েছে। এসময় নিচ থেকে রোলার চালক হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

খাদে পড়া তেলবাহী গাড়ির নিচ থেকে রোলার চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫