ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বরিশালে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

শেখ হাসিনা ও তার মা এবং ফুফার নামে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে নোটিশের বরাত দিয়ে শিক্ষাবোর্ডের একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘কাউনিয়া সরকারি কলেজ’।

এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ‘দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়’, আগৈলঝাড়া উপজেলা সদরের ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজে’র পরিবর্তে ‘আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ’ করা হয়েছে।

পাশাপাশি পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ে’র পরিবর্তে ‘নাজিরপুর সরকারি মহিলা কলেজ’ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’ নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিল। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেকেই নাম পরিবর্তনের সাইনবোর্ড স্থাপন করেছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

বরিশালে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম বাদ

আপডেট সময় ০৫:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫