ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের অভিজাত ইসলামিক অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমিন পউর জোধকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।

গত ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্বপালন করছিলেন। 

সূত্র: আল–জাজিরা, টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলার দায়িত্বে থাকা ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় ১১:৩৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫