মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

এনসিপিতে দুইবারের বেশি সভাপতি-সম্পাদক নয়

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় দলীয় গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিতে দলীয় প্রধান দুই পদে (সভাপতি ও সাধারণ সম্পাদক) দুইবারে বেশি কেউ আসতে পারবেন না।

শুক্রবার (২০ জুন) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এসময় তিনি দলের ৬ষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক গৃহীত সিদ্ধান্তসমূহ জানান। সেগুলো হলো-

১. জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সারাদেশের কাউন্সিল সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। একজন সদস্য জীবনে সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করতে পারবেন এবং সর্বোচ্চ দুইবার সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন।

২. সভাপতি ও সাধারণ সম্পাদক ‘রাজনৈতিক পরিষদ’-এর নিকট দায়বদ্ধ থাকবেন।

৩. জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক পরিষদ থাকবে। রাজনৈতিক পরিষদ ন্যাশনাল কাউন্সিলের ভোটে নির্বাচিত হবে। রাজনৈতিক পরিষদ সর্বনিম্ন ১১ জন থেকে সর্বোচ্চ ১৫ সদস্য বিশিষ্ট হবে। ১১ জন সদস্য ‘ন্যাশনাল কাউন্সিল’ এর ভোটে নির্বাচিত হবেন; এর মধ্যে ন্যূনতম তিনজন নারী সদস্য থাকতে হবে।পদাধিকারবলে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের অন্তর্ভুক্ত হবেন। এই পর্ষদের বাকি দুইজন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে মনোনীত হবেন।

৪. জাতীয় নাগরিক পার্টি- এনসিপির একটি ন্যাশনাল কাউন্সিল থাকবে। এই ফোরাম রাজনৈতিক পরিষদ নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন এবং জরুরি সময়ে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি, অঙ্গসংগঠনের নির্বাহী কমিটি, জেলা পদমর্যাদার কমিটি থেকে ৫ জন এবং উপজেলা পদমর্যাদার কমিটি থেকে ২ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে।

৫. জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে। যা দলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলী, অন্যান্য প্রয়োজনীয় সংখ্যক সাধারণ সদস্য এবং ক্ষেত্রবিশেষ জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে। কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর। মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হবে।

৬. দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার ব্যাপারে আজকের (শুক্রবার) সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

৭. দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে সামগ্রিক যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসাকে আজকের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়।

৮. আজকের সভায় উপরোক্ত সংশোধনীসমূহসহ জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ‘খসড়া গঠনতন্ত্র’ পাস হয়। গৃহীত খসড়া গঠনতন্ত্রে আগামী কাউন্সিলের আগে প্রয়োজন সাপেক্ষে বর্তমান প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি সংশোধনী আনতে পারবে।

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com