বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ ডাকবেন কারিগরির শিক্ষার্থীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিব।’

তিনি আরও বলেন, ‘কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমরা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তাদের হাতে দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।  

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com