ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

অবৈধ প্রবেশ, পতাকা বৈঠকে কিশোরকে ফেরত দিলো বিএসএফ

অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে (১৬) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৪ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত নেয় বিজিবি।

ফেরত আসা কিশোরের বাড়ি হবিগঞ্জ সদরের কালিগাছতলা এলাকায়।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। এরপর মঙ্গলবার (১৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে হিলি সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ১০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান থেকে তাকে আটক করে বিএসএফ।

পরে রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক কিশোরকে বিজিবির হাতে হস্তান্তর করে।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, আটক কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) হিলির পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় অচিন্তপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

অবৈধ প্রবেশ, পতাকা বৈঠকে কিশোরকে ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় ১১:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫