ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলের দুই টিভি চ্যানেলের অফিস খালি করার নির্দেশ ইরানের

ইসরায়েলি টিভি চ্যানেলের দুটো প্রধান কার্যালয় খালি করার নির্দেশ দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের এক হামলার প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েল সরাসরি তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান ভবনে হামলা চালায়। এই হামলার পর ইরান বলেছে, ‘ইসরায়েলি অবকাঠামোতে জবাব  আসছে।’

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিতে নির্দেশনার ব্যাপারে বলা হয়েছে, ইরান ইসরায়েলের এন১২ এবং এন১৪ টিভি চ্যানেলের অফিস খালি করার সতর্কতা জারি করেছে। ইসলামিক রিপাবলিকের ব্রডকাস্টিং সার্ভিসে ইহুদিবাদীদের হামলার জবাবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের ‘আইআরআইবি’ নামক রাষ্ট্রীয় সম্প্রচার ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার সময় টিভি সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই আবার চালু করা হয়।

এই ঘটনায় ইরানের এক শীর্ষ মিডিয়া কর্মকর্তা বলেন, ‘জায়নিস্ট শত্রুরা ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠ স্তব্ধ করতে চায়। কিন্তু এই আওয়াজ কখনো বন্ধ হবে না।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার কিছু সময় আগেই বলেছিলেন, ‘ইরানের উসকানির মেগাফোন অদৃশ্য হতে চলেছে।’ অনেকেই মনে করছেন, ওই মন্তব্যই এই হামলার পূর্বাভাস ছিল।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ইসরায়েলের দুই টিভি চ্যানেলের অফিস খালি করার নির্দেশ ইরানের

আপডেট সময় ১২:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫