ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৬ জুন) পৃথকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রত্যেক শহীদের রক্তের বদলে শত শত মানুষ সেই পতাকা বহন করবে। ইরান আগ্রাসী নয়, আমাদের দেশের প্রতিটি নাগরিককে হাতে-হাত রেখে এ হামলার মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও সরবো না। ন্যায়বিচার দাবি করা আমাদের জনগণের অধিকার।

অন্যদিকে, তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু কথা নয়, কাজের সময়। নিরাপত্তা পরিষদকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বসতবাড়ি ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে—যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

বাঘাই আরও বলেন, এই সংঘাতের সূচনা করেছে ইহুদিবাদী শত্রুরা। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে নিরীহ নাগরিকদের প্রাণ নিয়েছে। শিকার ও শিকারিকে এক কাতারে ফেলা চলবে না। দ্বৈত নীতি আর বরদাশত করা হবে না।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আপডেট সময় ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫