ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে। রবিবার (১৫ জুন) অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ করে বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেল (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৭৩ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে, আর ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭৫ ডলারে পৌঁছায়। এর মাত্র কয়েক দিন আগেই অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত লাফিয়েছিল।

সোমবার সকালে ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশপাশের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা আরও বাড়লে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হবে, যা বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত ৩৮০ জন।

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন, রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

আপডেট সময় ১২:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫