ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পেরু। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। রোববার আঘাত হানা ওই ভূমিকম্পের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএফপির।

জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে, দুপুরের কিছুক্ষণ আগে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল রাজধানী লিমার পাশের বন্দর শহর ক্যালাও থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

পেরু কর্তৃপক্ষ বলছে, এই ভূমিকম্প থেকে কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। ন্যাশনাল পুলিশ জানিয়েছে, লিমায় ভূমিকম্পের সময় এক ব্যক্তির গাড়ির ওপর দেয়াল ভেঙে পড়লে তার মৃত্যু হয়। জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, লিমায় পাঁচজন আহত হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। তিনি নাগরিকদের ‌‌‘শান্ত’ থাকার আহ্বান জানিয়েছেন।

ল্যাটিনা টিভি চ্যানেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ফুটেজ দেখানো হয়েছে। ভূমিকম্পের ফলে লিমায় অনুষ্ঠিতব্য একটি বড় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। পেরুতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এটি রিং অফ ফায়ারে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার চারপাশে তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপের একটি অংশ।

পেরুতে প্রতি বছর গড়ে কমপক্ষে ১০০টি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২০২১ সালে আমাজন অঞ্চলে সর্বশেষ বড় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। ওই ভূমিকম্পে ১২ জন আহত হয় এবং ৭০ টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এছাড়া ১৯৭০ সালে পেরুর উত্তরাঞ্চলীয় আনকাশ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬৭ হাজার মানুষ প্রাণ হারায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

আপডেট সময় ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫