ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলি হামলা বন্ধ হলে, আমরাও পাল্টা জবাব বন্ধ করবো: ইরান

ইসরায়েল যদি ইরানের ওপর হামলা বন্ধ করে, তাহলে তেহরানও পাল্টা জবাব দেওয়া বন্ধ করবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলার পর এটি ছিল আরাগচির প্রথম প্রকাশ্য বক্তব্য এবং তেহরানে কূটনীতিকদের সামনে দেওয়া এই মন্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন।

তিনি বলেছেন, যদি আগ্রাসন বন্ধ হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।

তবে আরাগচির এই মন্তব্যের পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোববারও ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

ইরানের সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

বলা হয়েছে, যে সব ব্যক্তি (ইরানের) সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে যাওয়া উচিত।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদের ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ইসরায়েলি হামলা বন্ধ হলে, আমরাও পাল্টা জবাব বন্ধ করবো: ইরান

আপডেট সময় ০৫:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫