ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২ Logo শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে Logo রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ

সাতসকালে মিছিল নিয়ে দৌড়াদৌড়ি করলেন আ’লীগ নেতা-কর্মীরা

খুলনা নগরে সাতসকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে মিছিল করে দৌড়াদৌড়ি করে পালানোর ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রা।

রোববার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল করেন তারা।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালন। সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা এবং আলোচনা চলছে নগরজুড়ে।

ভিডিও এবং ছবিতে দেখা যায়, মাস্ক ও হেলমেট পড়া একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে।

স্থানীয়রা জানান, আনুমানিক সকাল সাতটার দিকে একদল লোককে মিছিলের মতো করে ব্যানার ঝুলিয়ে দৌড়াতে দেখা যায়। স্লোগানে ‘শেখ হাসিনার ভয় নেই’ শুনে বুঝতে পেরেছি আওয়ামী লীগের মিছিল।

স্থানীয় একজন চা দোকানি বলেন, দোকান খুলছিলাম। হঠাৎ শুনি অনেক লোক চিল্লাচিল্লি করছেন। একটা ব্যানার নিয়ে জিরো পয়েন্টের রাস্তায় ছুটছেন। ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল। পরবর্তীতে এক মিনিটের মধ্যে দেখি কারো কোনো হদিস নাই। বিভিন্ন দিক থেকে মিছিলের লোকজন পালিয়ে গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার জানান, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সকালের দিকে হওয়ায় সেসময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টির বেশি যানবাহনের সংঘর্ষ, নিহত অন্তত ১২

সাতসকালে মিছিল নিয়ে দৌড়াদৌড়ি করলেন আ’লীগ নেতা-কর্মীরা

আপডেট সময় ১১:৫২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫