বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

১৭ দিন পর চক্ষুবিজ্ঞানে চিকিৎসাসেবা পুরোদমে চালু

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে বন্ধের ১৭ দিন পর পুরোদমে চালু হলো রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা।

আজ শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার বহির্বিভাগ এবং এর তিন দিন আগে জরুরি সেবা চালু হয় হাসপাতালটিতে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শনিবার থেকে হাসপাতাল পুরোদমে চালু হয়েছে। আশা করছি এর মধ্যে নিরাপদ পরিবেশ তৈরি হবে। সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা চলছে। আমরা রোগীদের সেবা দিতে চাই এবং চিকিৎসক-নার্সদেরও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে চাই।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে গত ২৮ মে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com