ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

ইসরাইলি বাহিনীর হামলায় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। বলা হচ্ছে, হামলায় নিহত বেশ কয়েকজন সিনিয়র নেতার মধ্যে সালামিও রয়েছেন।

এদিকে ইসরাইলি নিরাপত্তা সূত্র দাবি করেছে, ‘ক্রমবর্ধমান সম্ভাবনা রয়েছে’ যে আজ রাতের হামলায় ইরানের জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানে আবাসিক ভবনে ইসরাইলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি পূর্বপরিকল্পিত সামরিক অভিযানে ইরানে আঘাত হেনেছে। টাইমস অফ ইসরাইলের বরাতে জানা গেছে, এই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে।

বাংলা৭১নিউজ/সূত্র: বিবিসি

Tag :

‘জান্নাত ৩’ নিয়ে আসছেন ইমরান হাশমি

ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত

আপডেট সময় ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫