ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত Logo ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু Logo লামিন ইয়ামালের দাদি ফাতিমার সংগ্রামী গল্প Logo দুইবারের ব্যালন দ’র জয়ী ফুটবলারের মৃত্যু Logo প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাই যোদ্ধা নাসির Logo আল্লাহ যাদের ভালোবাসেন, তাদের ১০টি বৈশিষ্ট্য Logo ফাইনালে হারার কারণ জানালেন স্কালোনি Logo রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, তরুণী নিহত Logo ফাইনালের পর স্পেনের খেলোয়াড়রা ড্রেসিংরুমে মেতেছিল আনন্দ-উল্লাসে

নির্বাচনের আগে বিচার-সংস্কার দৃশ্যমান হতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা-ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে সে অনুযায়ী বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে। কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটার জন্য যেটুকু সময় প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত সংবিধানের বিষয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়ে আলোচনা শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট কেন অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি। আমাদের মতামতগুলো জানাতে চেয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে। তার মধ্য দিয়েই সাংবিধানকিভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।

আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের বর্তমান সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলছি। সেই প্রেক্ষাপটে কীভাবে সংবিধান পুনর্লিখন করা যায় তা নিয়ে এবং গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত

নির্বাচনের আগে বিচার-সংস্কার দৃশ্যমান হতে হবে: আখতার হোসেন

আপডেট সময় ০৪:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫