সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি তরুণরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে: জামায়াত আমির ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ নিয়ে বাছাইয়ের পাঁচ ম্যাচে চতুর্থবার আগে ব্যাট করবে বাংলাদেশ। সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আজকের একাদশে একটি পরিবর্তন এনেছে। ফর্মহীন সোবহানা মোস্তারির জায়গায় একাদশে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তারকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশে আর কোনো পরিবর্তন আনেনি জ্যোতির দল।

পাকিস্তান নিজেদের গত ৪ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জয়টা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। জ্যোতিরা পাকিস্তানকে হারাতে পারলে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে না। হেরে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে দিনের অপর ম্যাচের (ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড) দিকে। বাংলাদেশ হেরে গেলে অপর ম্যাচে ক্যারিবীয়দেরও হার চাইবে টাইগাররা। না হারলেও যেন উইন্ডিজদের মেয়েদের জয়ের ব্যবধানটা কম থাকে।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার। 

পাকিস্তান একাদশ : শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com