ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু Logo ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল Logo শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা Logo কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে থাকেন স্কুলছাত্রী তাজমিন, কুমিল্লায় ফিরে সুমনের হাতে খুন Logo ইতালির ক্লাব সেস্ত্রি লেভান্তেতে যোগ দিলেন বাংলাদেশের ফাহামিদুল Logo সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের Logo নির্বাচনী উৎসবে মেতেছে ঠাকুরগাঁও, প্রচারণা তুঙ্গে Logo মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু Logo পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের Logo বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে

বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপি’র ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করেন।

অর্থউপদেষ্টা বলেন, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতি সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সঙ্গে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোও পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি। এ বছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের আবেদন গ্রহণ শুরু

বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫