ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি Logo সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার Logo শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ আটক ৪ Logo সৌদির দুই গুরুত্বপূর্ণ বন্দরে হুতির হামলা Logo দামুড়হুদায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার Logo রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন Logo প্রাথমিক পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি মিলাদের টাকা Logo অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ Logo গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়া থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনতারিন ফেরদৌস ডরিন আলোচনায় আসেন ২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের পর। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি। বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন ডরিন।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি।

তবে ডরিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য দিতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬