ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আহতদের হাসপাতালে নিতে বলেছিলেন যাত্রীরা, বাস না থামিয়ে পালান চালক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহতের পর পালিয়ে যাওয়া বাসটি ৪০ কিলোমিটার দূরে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে চালকসহ সি লাইন পরিবহনের বাসটি আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি থামেনি। বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে চালককে গাড়ি থামিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চালক তাদের অনুরোধ উপেক্ষা করে দ্রুতগতিতে বাস চালিয়ে যান। এদিকে বাসটির নির্ধারিত যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল হাটিকুমরুল থানার সামনের সড়ক দিয়ে পাঁচলিয়া মোড় ঘুরে ন্যাশনাল ফুড ভিলেজ রেস্টুরেন্টে। তবে সেই পথে না যেয়ে হাটিকুমরুল ব্রিজের নিচ দিয়ে সরাসরি ঢাকার পথে চলে যায়।

তিনি আরও বলেন, তখনো দুর্ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ কিছু জানত না। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে, একটি বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত, অথচ সেটি দ্রুতগতিতে ছুটছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি একটি মোবাইল টিমকে বাসটির পেছনে পাঠাই। পরে বাসটির অবস্থান শনাক্ত করে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যমুনা সেতুর আগে সেটি আটক করা হয়।

তিনি আরও বলেন, বাসটি সি লাইন পরিবহনের ছিল। বাসচালক শুধুমাত্র একটি ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করে যাচ্ছিল। পরে বাসচালক দুর্ঘটনার বিষয়টি স্বীকার করায় তাকে আটক করা হয়। তবে হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। ওই বাসের যাত্রীদের ঢাকাগামী বিভিন্ন বাসে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে বাসটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। নিহতরা হলেন- সিএনজিচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাদের দুজনের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসটির সঙ্গে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দনের মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দীপিকার কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় : করণ

আহতদের হাসপাতালে নিতে বলেছিলেন যাত্রীরা, বাস না থামিয়ে পালান চালক

আপডেট সময় ০৮:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬