ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ Logo নবায়ন নিয়ে আলোচনা ছাড়াই শেষ হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ Logo দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম, সামনে আরও কমার সম্ভাবনা Logo বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Logo পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু Logo একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ইরানের নতুন লঞ্চার Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান Logo বিধ্বস্ত ম্যানইউর কোচ বললেন, ‘বিশ্বের সেরা দল আরও বেশি গোল খেতো’ Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ Logo প্রবাসের স্বপ্নে যুদ্ধের ছায়া, ফেনী থেকে বিদেশগামী কমছে

বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান।

শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে ভালো করে খেয়াল করলে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা বলে শনাক্ত করি।

শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা দাশ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ

বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৫১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬