ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ Logo নবায়ন নিয়ে আলোচনা ছাড়াই শেষ হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ Logo দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম, সামনে আরও কমার সম্ভাবনা Logo বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Logo পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু Logo একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ইরানের নতুন লঞ্চার Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান Logo বিধ্বস্ত ম্যানইউর কোচ বললেন, ‘বিশ্বের সেরা দল আরও বেশি গোল খেতো’ Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ Logo প্রবাসের স্বপ্নে যুদ্ধের ছায়া, ফেনী থেকে বিদেশগামী কমছে

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ শ্রমমন্ত্রী এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।

শ্রমমন্ত্রী বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।

এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি বিষয়ে গুরুত্বারোপ করেন শ্রমমন্ত্রী। এগুলো হলো— গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম জোরদার, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বৃদ্ধি এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা।

তিনি গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য উন্নয়ন সহযোগী, গবেষক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।

তিনি বলেন, দেশের অন্যতম প্রধান তৈরি পোশাক খাতকে রক্ষা করা সবার দায়িত্ব।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও শ্রমিকপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

মজুরি বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এর আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে প্রতি পাঁচ বছর অন্তর তৈরি পোশাক খাতের মজুরি বাড়ানো হয়েছে। তবে বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইতিহাসে প্রথমবারের মতো তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন। এক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬