ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক Logo শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক এবং তার স্ত্রী

সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২০৮টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

শনিবার (৩১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ২০৮টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৪টি, সৌদি এয়ারলাইনসের ৭৬টি, ফ্লাইনাস এয়ারলাইনস ২৮ ফ্লাইট পরিচালনা করেছে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি পৌঁছান ৪০ হাজার ২৪৯ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে ২৯ হাজার ১৪৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ১১ হাজার ৩৩০ জন হজযাত্রী সৌদি পৌঁছান।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ ২৯ মে মৃত্যুবরণ করেছেন মাদারিপুরের মোজলেম হাওলাদার। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় নয়জন ও মদিনায় ছয়জন মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সৌদি পৌঁছেছেন ৮০ হাজার ৭২৩ হজযাত্রী

আপডেট সময় ১১:২১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫