রাজধানী উত্তরখানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে কাঁচকুড়া বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ভোর ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে (এডিসি) এইচ এম এরশাদ বলেন, রাতে একটি স্টাফ বাস রাস্তার ওপর পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা ঐ বাসটিতে আগুন দেয়। এই বাসটি একটি সরকারি কোম্পানিতে স্টাফদের আনা নেওয়া করতো। বাসে কোনো লোকজন ছিল না। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





















