ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী Logo নামাজের সময়সূচি – ২২ নভেম্বর ২০২৬ Logo সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির Logo সরকার সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে : অর্থমন্ত্রী Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা তালাত গ্রেপ্তার Logo সিলেটে রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ Logo নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু Logo ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা, অগ্নিসংযোগের চেষ্টা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রক্তে ভেজা ডালাস: স্তব্ধ বিশ্ব, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক বুলেট।

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই টমটম চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম।

শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দের পাশাপাশি দুই চালককে আটক করে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক ২

আপডেট সময় ০৯:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬