বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য

জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেলেন শফিক রেহমান

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান।

মঙ্গলবার (২৭ মে) সাজার বিরুদ্ধে তার আপিলের প্রেক্ষিতে এই রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

খালাস পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি, বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শফিক রেহমান।
 
তিনি বলেন, এই রায়ের মাধ্যমে দেশের স্বাধীন বিচার বিভাগ প্রমাণ হয়েছে।
 
তার আইনজীবী জানান, মিথ্যা মামলায় গ্রেপ্তার-রিমান্ডের মাধ্যমে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা।
 
এই মামলায় দুটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী সরকার পতনের পর আদালতে আত্মসমর্পণের পর সাজার বিরুদ্ধে আপিল করেন শফিক রেহমান।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com