ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান Logo এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন Logo পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা Logo এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি Logo দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে, তবে সরকার তা চায় না: তথ্য উপদেষ্টা Logo আত্মসমর্পণের শর্তে জামিন পেলেন শাহজালাল রুমী Logo আইসিএপিপির সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল Logo আশুলিয়ায় শতাধিক কারখানায় ছুটি, ৫০ পুলিশ সদস্য আহত Logo কাতারের সঙ্গে নতুন চুক্তিতে মার্কিন জ্বালানির দিকে নজর ভারতের

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেতা’ বললেন কারিনা

বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যে কে এক নম্বর—করণ জোহরের এমন প্রশ্নে নিজের নামই বললেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুমের চতুর্থ পর্বের টিজারে দেখা গেছে, স্বামী সাইফ আলী খানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন তিনি।

সেখানে করণের সঙ্গে নানা মজার কথোপকথনে অংশ নিতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

সম্প্রতি প্রকাশিত টিজারে কারিনা জানান, শোটির শেষ মৌসুম নিয়ে তিনি বেশ খুশি ও স্বস্তিতে আছেন। কারণ, এরপর আর তাদের বারবার এই অনুষ্ঠানে আসতে হবে না। তার কথার জবাবে করণও মজা করে প্রতিক্রিয়া জানান।

এ সময় সাইফ নিজেকে এই শোর জন্য ‘মিসকাস্ট’ বলেও মন্তব্য করেন।

স্ত্রীর উত্তরে সাইফের মজা

টিজারের একপর্যায়ে করণ কারিনাকে প্রশ্ন করেন, বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যে এক নম্বর কে? উত্তরে নিজের নামই বেছে নেন কারিনা। স্ত্রীর এমন আত্মবিশ্বাসী উত্তরের পর সাইফ মজা করে বলেন, অন্য অভিনেতাদের প্রশংসা করার অনুমতিও কারিনার রয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানের একটি গেমিং রাউন্ডেও মজার পরিস্থিতি তৈরি হয়।

সেখানে ‘কে’ অক্ষর দিয়ে শুরু হওয়া অভিনেতাদের নাম বলতে বলা হলে সাইফ হঠাৎ ‘কবিতা’ নামটি বলেন। পরে নিজের উত্তরকে সমর্থন করে তিনি মজা করে বলেন, ‘কবিতা’ নামে কেউ একজন তো থাকতেই পারেন!

আগেও একসঙ্গে এসেছেন এই দম্পতি

‘কফি উইথ করণ’-এ এর আগেও একসঙ্গে হাজির হয়েছিলেন কারিনা ও সাইফ। ২০১০ সালে শোটির তৃতীয় মৌসুমে দম্পতি হিসেবে অংশ নিয়েছিলেন তারা। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুমেও একসঙ্গে দেখা গেছে তাদের।

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

গত ৩০ সেপ্টেম্বর আবেগঘন একটি ভিডিও প্রকাশ করে শোটির শেষ মৌসুমের ঘোষণা দেন করণ জোহর।

অনুষ্ঠানের সঙ্গে ২২ বছরের সম্পর্কের স্মৃতিচারণা করেন তিনি। জানান, ২০০৪ সালে শোটির পরিকল্পনা বাবার কাছে তুলে ধরলে প্রযোজক যশ জোহর এর সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

করণ বলেন, বন্ধু, পরিবার, প্রেমিক-প্রেমিকা—এমনকি পরবর্তী সময়ে সাবেক প্রেমিক-প্রেমিকারাও এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। শোটিকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বলিউডের স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্কেও বারবার উঠে এসেছে তার নাম। এত কিছুর পরও অনুষ্ঠানটি তাকে অনেক স্মৃতি ও অভিজ্ঞতা দিয়েছে বলে জানান করণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেতা’ বললেন কারিনা

আপডেট সময় ১২:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬