ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থকষ্ট ও ঋণমুক্তিতে নবীজির শেখানো ৫টি আমল Logo আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভী Logo নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে ১৫০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৬ Logo পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি Logo কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই : প্রধানমন্ত্রী Logo চীনা বিনিয়োগে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি: রিজভী Logo চূড়ান্ত ধাপের বিচার শেষ করতে দ্রুত শুনানির চেষ্টায় আসামিপক্ষ Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আবারও এক মামলায় গ্রেপ্তার Logo বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ঢাকার আদালত দুই অঞ্চলে ভাগ করতে হাইকোর্টে রিট

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ-দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ মঙ্গলবার রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিতে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ নোটিশ পাঠিয়েছিলেন তিনি। তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেছেন।

নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত এবং একইভাবে ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত ও ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন উল্লেখ করে নোটিশে বলা হয়, বিদ্যমান বিচারিক ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি এবং সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

এর ফলে বিচারপ্রার্থীদের জন্য আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তি বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থকষ্ট ও ঋণমুক্তিতে নবীজির শেখানো ৫টি আমল

ঢাকার আদালত দুই অঞ্চলে ভাগ করতে হাইকোর্টে রিট

আপডেট সময় ১০:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬