ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর Logo ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন Logo নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান Logo এমপি পুত্রের সারের ডিলার নিয়োগ বাতিল চেয়ে ডিসির কাছে আবেদন Logo পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা Logo এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি Logo দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে, তবে সরকার তা চায় না: তথ্য উপদেষ্টা Logo আত্মসমর্পণের শর্তে জামিন পেলেন শাহজালাল রুমী Logo আইসিএপিপির সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেপ্তার না দেখাতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪-এর ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানের চারটি গুলিবিদ্ধ হন।

পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে আজকে গ্রেপ্তার দেখানো হলো।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

আপডেট সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬