ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

‎রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। তার প্রত্যাশা অনুযায়ী পরিবহন খাতে পরিবর্তন দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১ নভেম্বর) রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎শিমুল বিশ্বাস বলেন, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সম্পদ। এই জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা আনতে হবে। সব সরকারই শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে নানা প্রতিবন্ধকতা ও প্রভাবশালী মহলকে প্রশ্রয় দেওয়ার কারণে তা বিলম্বিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নেওয়ায় পরিবর্তনের উদ্যোগ দ্রুততর হয়েছে।
‎
‎তিনি বলেন, এই উদ্যোগ শুধু কাগজে-কলমে বা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারবদ্ধ। পরিবহন খাতের নানা অনিয়ম ও সীমাবদ্ধতার সমালোচনা স্বীকার করে তিনি বলেন, এসব কারণে তারা নিজেরাও লজ্জিত। আত্মসমালোচনা গ্রহণ করে পরিবর্তন আনতে চান তারা।
‎
‎পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাত সচল থাকলে বাংলাদেশ সচল থাকে। বন্দর, নগর ও মানুষের জীবনযাত্রা সচল রাখতে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে নানা অনিয়মের কারণে এ খাত নিয়ে সমালোচনা রয়েছে। এসব সমালোচনা থেকে বেরিয়ে আসতে হবে।
‎
‎ঢাকার পরিবহনব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সাতটি রুটে বাস চলাচল শুরুর মধ্য দিয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। ঢাকার ৩২টি রুটে এ ব্যবস্থা চালু হলে নগরবাসীর মধ্যে পরিবহনব্যবস্থা নিয়ে আস্থা তৈরি হবে। উন্নত বিশ্বের নগরগুলোর মতো মানসম্মত পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাদের।
‎
‎এ উদ্যোগ বাস্তবায়নে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ, কর্তৃপক্ষ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬