ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীপের বক্তব্যে অসংগতি, দিশাকে জিজ্ঞাসাবাদে মিলবে কি তাহসিফের মৃত্যুর সূত্র? Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল Logo শিক্ষকরা অক্টোবরের বেতন পাবেন কখন, জানাল মাউশি Logo বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা, প্রতিবেদন দাখিলের নির্দেশ Logo মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী Logo আসাদুজ্জামান নূরকে নিয়ে এনসিপির সমালোচনায় ডেভিড বার্গম্যান, কারাবন্দী থাকার প্রমাণ নিয়ে প্রশ্ন Logo যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ খুলতে প্রস্তুত ইরান Logo বাংলাদেশ-শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান Logo শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শিল্পের শ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। শ্রমিক নেতৃবৃন্দ নিজেদের বিভিন্ন দাবি বৈঠকে তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গার্মেন্টস মালিক নেতারা। ওই বৈঠক শেষে ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠিত হয়েছে। সোমবার সেই বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা সম্ভাব্য খুব স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন। এ বিষয়ে আলাপ-আলোচনা হবে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যথা শিগগির সম্ভব তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে সেটি ঘোষণা হতে পারে। আশা করি, তারা সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম মজুরি ঠিক করতে পারবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন— যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ হয় এবং তাদের জীবনমানের উন্নয়ন হয়। শ্রমিকদের বিষয়গুলো যেন অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কিছু নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দীপের বক্তব্যে অসংগতি, দিশাকে জিজ্ঞাসাবাদে মিলবে কি তাহসিফের মৃত্যুর সূত্র?

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোশাক শ্রমিক নেতাদের বৈঠক চলছে

আপডেট সময় ০৪:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬