ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।

মার্কিন দূতাবাস আরও বলছে, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আইটেল দেশের বাজারে কম দামে ২ ডিসপ্লের ফোন আনল

যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম

আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬