ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? Logo ১৮ বছরের আগেই বিয়ে হচ্ছে দেশের প্রায় অর্ধেক কিশোরীর, বলছে ইউনিসেফ Logo সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে নারীর মৃত্যু Logo হাসিনার ফ্যাসিজমের পেছনে অর্থলগ্নি করেছেন দিলীপ আগরওয়ালা Logo জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ২৭ অক্টোবর Logo ‘বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’ Logo ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬ Logo বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী Logo অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪ Logo নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

হাম উপসর্গে মৃত্যু পৌঁছালো ১১০০ জনে, নিশ্চিত প্রাণহানি ১০৪

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪২ জনের হাম শনাক্ত এবং এক হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হামের উপসর্গে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে মারা গেছে। আক্রান্তদের মধ্যে আছে ঢাকায় ৩৪ জন এবং চট্টগ্রামে আটজন। উপসর্গ পাওয়া গেছে- ঢাকায় ৪৯৯, সিলেটে ১২৩, চট্টগ্রামে ২৫১, রাজশাহীতে ৩৩, ময়মনসিংহে ৬৩, বরিশালে ১২৬, খুলনায় ৯৭ এবং রংপুরে ২৫ জনের।

গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো এক হাজার ১০০ জনের। এসময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের আর হামের উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৫ হাজার ৭৬৮ জনের।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৭ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মৃত্যুবরণ করেছে।

সেই সঙ্গে সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ৪৯৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেটে ১৯৩, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ১০২, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুরে ১৭ জন প্রাণ হারিয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী?

হাম উপসর্গে মৃত্যু পৌঁছালো ১১০০ জনে, নিশ্চিত প্রাণহানি ১০৪

আপডেট সময় ০৫:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬