ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের Logo ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় : মাহদী আমিন Logo সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা Logo মামলা করে দেন, নিজেই সারেন্ডার করে জেলে যাব—নাহিদকে ইশরাক Logo রংপুরের সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ড.শফিকুর রহমান Logo রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার Logo রাষ্ট্রপতির সঙ্গে আলেম প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo আইনি জটিলতায় সোনাক্ষী-জাহির, সিনেমা মুক্তির আগে এল আদালতের কড়া নির্দেশ Logo যুক্তরাষ্ট্রের ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের শেয়ার দেওয়ার ঘোষণা ইলন মাস্কের

ইয়েমেনের সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতি হামলায় নিহত বেড়ে ৫৮

ইয়েমেনের শবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ইরান সমর্থিত হুতিদের হামলায় ৫৮ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই প্রদেশের গভর্নর আওয়াদ আল-ওয়াজির এই ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।

গভর্নর ওয়াজির জানান, আল-আলম সামরিক ঘাঁটিতে হুতিদের বোমাবর্ষণের পর আরও ১৪ জন সদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় একটি সূত্র জানায়, প্রশিক্ষণ চলার সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যম এক্স-এ নিশ্চিত করেছেন, তাদের দল ওই প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়েছে, যেটি মূলত সৌদি বাহিনী দ্বারা পরিচালিত হচ্ছিল। তবে এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালীর দিকে হুতিদের অগ্রযাত্রার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে। এই সংঘাত এখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে হুতিরা রিয়াদের বিমানবন্দর ও সৌদি আরামকোসহ একাধিক স্পর্শকাতর স্থানে হামলা জোরদার করেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইয়েমেনের সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতি হামলায় নিহত বেড়ে ৫৮

আপডেট সময় ১০:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬