ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি Logo জলাবদ্ধতামুক্ত উর্বর মাটিতে সবুজ পাতার হাসি Logo ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬ Logo দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী Logo নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার Logo সব নাগরিককে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo সিজেপি নেতাদের মামলা অপরাধ শাখার কাছে স্থানান্তর করল দিল্লি পুলিশ Logo নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের, তদন্ত কমিটি গঠন Logo দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা Logo উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ড.শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে চট্টগ্রাম সফর করছেন ডা. শফিকুর রহমান।

দলটির নেতাকর্মীরা জানান, জামায়াত আমিরের সফর ঘিরে সম্মেলনস্থলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ড.শফিকুর রহমান

আপডেট সময় ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬