ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল Logo নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি Logo এবার রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত Logo এল নিনোর ভয়াবহ প্রভাবের আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ Logo আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন Logo বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা Logo কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু Logo শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের

ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। আজ মঙ্গলবার কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি।

সংঘের সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বিবৃতিতে বলেছেন, এই প্রথম কোনো সরকার প্রধান ঢাকার বাইরে গিয়ে দুর্গাপূজা পরিদর্শন করার মাধ্যমে যুগান্তকারী ও অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এই দৃষ্টান্ত স্থাপনের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ঐতিহাসিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এর কারণে ঢাকার বাইরের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও নিরাপত্তার ভাবমূর্তি তৈরি করেছে। তার এই পদক্ষেপ প্রমাণ করে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই অসাম্প্রদায়িক নীতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অটল এবং সুদৃঢ়।

মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সদিচ্ছা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে সংঘের নেতারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল

প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের

আপডেট সময় ০৭:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬