ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ Logo মোটরসাইকেল মালিকের জামিন Logo দেবী দুর্গার সাজে পরীমনি Logo ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর Logo আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান Logo নিরাপদ খাদ্যের অভিযান: এক সপ্তাহে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা Logo প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান Logo দাম কমানো থেকে বেতন বাড়ানো, মানুষের হয়ে দরকষাকষি করবে এআই Logo শীতের আগেই বাড়ছে বডি লোশনের চাহিদা, উৎপাদন বাড়ানোর প্রস্তুতি রিমার্কের

আলোচিত তিন হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে : অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন, মেজর সিনহা হত্যা ও আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দীর্ঘদিন ধরে মামলাগুলো হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

অবকাশকালীন ছুটির পর আদালত খুললেই দ্রুত শুনানি হবে বলে জানায় অ্যাটর্নি জেনারেল।

এর আগে ২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার হাইকোর্টের রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারিক আদালতের দেয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

২০২৫ সালের ২ জুন সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট।

এছাড়া ২০২৫ সালের ১৬ই মার্চ আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

আলোচিত তিন হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে : অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০১:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬